• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম


গ্রামীণ শিক্ষার বিকাশে সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম: November 1, 2025 6:18 pm




গ্রামাঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে মৌলভীবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৭ম মেধা যাচাই প্রতিযোগিতা ২০২৫। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। প্রতিযোগিতায় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ২নং মনুমুখ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহ ইমরান সাজু, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল গোস্বামী, এবং শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন মিয়া, সহসভাপতি হাফিজ জুবায়ের আহমেদ, বুলবুল আহমেদ টিপু, নাজমুল হোসেন চৌধুরী, হুমায়ুন কবীর, কাওছার মিয়া, ইয়ারুফ মিয়া, রাজন আহমেদ, জায়েফ আহমেদ, হৃদয় আহমেদ, নেছার আহমেদ, আরিয়ান আহমেদ, সুফায়েল আহমেদ, সামিউল ইসলাম সায়েম, মামুনুর রশিদ মাছুম, ফয়েজ আহমেদ, মাহেদ আহমেদ, মোহাম্মদ আলী, অর্খ, হাছান আহমেদ, ইমন আহমেদ, ওয়ালিদ বখ্ত, আবেদ আলি প্রমুখ।

ক্লাবের সভাপতি রিপন মিয়া বলেন, “গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মেধা বিকাশে আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

শিক্ষা সচেতনতা ও গ্রামীণ মেধা বিকাশে সোনার বাংলা আদর্শ ক্লাবের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।