• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম


চোরাচালান দমন অভিযানে শেরপুর হাইওয়ে থানার ওসি সেরা— সম্মাননা স্মারকে ভূষিত

আপডেট টাইম: November 3, 2025 6:34 pm




হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অক্টোবর-২০২৫ মাসের কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) সিলেট রিজিয়নের সভাকক্ষে ঐ সভা অনুষ্ঠিত হয়৷

সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। এ সময় রিজিয়নের সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সভায় একক অভিযানে সর্বোচ্চ চোরাচালান জব্দ করায় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ২০২৩ সাল পর্যন্ত সকল মুলতবি প্রসিকিউশন নিস্পত্তি করায় রিজিয়নের অধীনস্থ সকল থানার অফিসার ইন চার্জদের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করেন পুলিশ সুপার।

এছাড়াও সভায় হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সভায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন- হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।