• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম


খলিলপুরে নাসের রহমানের পক্ষে গণসংযোগে জনতার ঢল

আপডেট টাইম: January 31, 2026 11:22 pm



আমিরুল ইসলাম সাহেদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের পক্ষে খলিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক জনসমর্থনমূলক নির্বাচনী সভা। ৩১ জানুয়ারি রাতে সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামে এ সভা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি মোজাহিদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের। তিনি বলেন, “দেশের গণতন্ত্র আজ সংকটাপন্ন। এই সংকট উত্তরণে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান। তিনি বলেন, “এম নাসের রহমান জনগণের পাশে থাকা একজন পরীক্ষিত নেতা। তাঁকে নির্বাচিত করতে হলে তৃণমূল থেকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মুছা মিয়া, জেলা মহিলা দলের শ্যামলী সূত্রধর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ইংল্যান্ড প্রবাসী মো. আব্দুল বাছিদসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান তাঁদের বক্তব্যে বলেন, “খলিলপুরের মানুষ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক এম নাসের রহমান।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, দিলশাদ পারভিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন ও নুরুল ইসলাম, কৃষক দলের সদস্য সজলু তালুকদার ও মহসিন মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।