• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম


চ্যানেল ওয়ান আবার সম্প্রচারে, মৌলভীবাজার প্রতিনিধি হলেন মো. শাহজাহান মিয়া

আপডেট টাইম: February 4, 2026 11:40 am




মৌলভীবাজার প্রতিনিধি:

দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর আধুনিক সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে পুনরায় সম্প্রচারে ফিরছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। নতুন এই যাত্রার অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. শাহজাহান মিয়া।

গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আল মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন।

মো. শাহজাহান মিয়া বর্তমানে দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জিটিভি, ইসলামিক টিভিসহ বিভিন্ন জাতীয় টেলিভিশন চ্যানেল, অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিয়োগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মো. শাহজাহান মিয়া বলেন,
“চ্যানেল ওয়ানের মতো একটি ঐতিহ্যবাহী গণমাধ্যমের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মৌলভীবাজার জেলার মানুষের কথা জাতীয় পরিসরে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

যোগাযোগ:
মোবাইল: ০১৫১১-৯৫৫৫১৭, ০১৮১১-৯৫৫৫১৭
ই-মেইল: shazahan5517@gmail.com

উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে চ্যানেল ওয়ান, যা ওয়ান গ্রুপের মালিকানাধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড পরিচালিত একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ছিল। স্বল্প সময়ের মধ্যেই এটি দর্শকপ্রিয়তা অর্জন করলেও ২০১০ সালের ২৭ এপ্রিল তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একতরফা সিদ্ধান্তে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর এবার নতুন রূপে ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান—যা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।