• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম


খলিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচার

আপডেট টাইম: February 6, 2026 8:31 pm



মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার ও রাজনগর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের পক্ষে খলিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ রুহিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতা মঈনু মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, ইকবাল হোসেন, নাসির উদ্দিন, সাবেক খলিলপুর ইউপি ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর খাঁনসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম মিয়া। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রচারকালে বক্তারা বলেন, এম নাসের রহমান একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় ভোটারদের মধ্যে এ গণসংযোগ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি করেন আয়োজকরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে খলিলপুর ইউনিয়নসহ পুরো আসন থেকেই ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয় নিশ্চিত হবে।