• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম


নবীগঞ্জে ক্বাজী সাহেদ বিন জাফরের উদ্যোগে ইফতার মাহফিল

আপডেট টাইম: February 21, 2026 10:21 pm




নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে বিশিষ্ট কবি ও সাহিত্যিক ক্বাজী সাহেদ বিন জাফরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।

রমজানের ৩য় দিনে সৈয়দপুর বাজারে অনুষ্ঠিত এ মাহফিলে কবি-সাহিত্যিক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে তাৎপর্যমণ্ডিত করে তোলে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মনসুর রহমান সেলিম, শফিউল আলম হেলাল, ইউপি সদস্য জমির আলী, সাংবাদিক ফরজুন আক্তার মনি, ক্বারী আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, শেখ মো. আজিজুর রহমান, ক্বারী আব্দুল ওয়াহিদ, ছড়াকার কয়েস আহমদ মাহদী, এসএম সাজ্জাদ, ক্বাজী সেলিম, মাইদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক ক্বাজী সাহেদ বিন জাফর উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী আব্দুল মতিন।

অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলে এবং অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়।