• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম


লেখমালা যুগপূর্তি পুরষ্কার ও সম্মাননা ঘোষণা

আপডেট টাইম: March 12, 2026 3:31 pm

সম্মাননা প্রাপ্ত গুণীজন।

 

ক্রিয়েটিভ ডেস্ক: কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে বারো বছর পূর্ণ করলো। সেই ধারবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে লেখমালা ঘোষণা করেছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’।

সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ।

এছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হযেছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পেলেন শূন্য দশকের নিভৃতচারী উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামানিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল।

এতদসঙ্গে লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন।

উল্লেখ্য লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণিজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ প্রদান করা হবে।