• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম


ওসমানীনগরে ৩৫০ ক্রীড়াবিদের উপস্থিতিতে ক্রিকেট এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক

আপডেট টাইম: April 12, 2026 11:06 pm




নিউজ ডেস্ক: 

সিলেটের ওসমানীনগর উপজেলায় পশ্চিম পৈলনপুর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের অভিষেক উপলক্ষে ৩৫০ জন ক্রীড়াবিদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (আজ) দুপুর ২টায় ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেন বদরুল ও জুলকিফুর রহমান জুলকির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দফতর সম্পাদক সাহেদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানা বিএনপির সাবেক সদস্য ও বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সামসাদ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হামিদুর রহমান মধু মিয়া, গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমেদ চৌধুরী, উপদেষ্টা সাজন মিয়া ও হোসাইন আহমেদসহ অন্যান্যরা।

এছাড়া প্রবাস থেকে মোটোফোনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন উপদেষ্টা লুতফুর রহমান, রেখন আহমদ তালুকদার, ফয়েজ চৌধুরী, মুজাক্কির আহমদ, মিনহাজুল আম্বিয়া জাকের, শাকির হোসেন শিবলু, কে এম এম সুহেবুর রহমান, ইশতিয়াক আহমদ ও আশরাফুল আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সভাপতি মাহিন চৌধুরী, মজুর আহমদ, আকিক আহমেদ মকবুল, সাজিদ আহমদ শাহজাহান, রোম্মান আহমদ, মোজাক্কির আহমেদ নাজু, মুহিত আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ ও গতি বাড়ায়। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে এসোসিয়েশনের ৪৯ জন উপদেষ্টাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ২০২৬ সালের ওসমানীনগর উপজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া গলমুকাপন ক্রিকেট ক্লাবের তারকা খেলোয়াড়দের বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রবাসী ও দেশীয় সকল সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।