• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম


খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শনে অ্যাডিশনাল আইজি

আপডেট টাইম: May 16, 2026 8:06 pm



নিজস্ব প্রতিবেদক: 

হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করতে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। এ সময় তিনি মহাসড়কে দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।

শনিবার দুপুরে সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় অবস্থিত খাঁটিহাতা হাইওয়ে থানায় পৌঁছালে কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি থানা পুলিশের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান এবং সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান, ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন চৌধুরী এবং সরাইল থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে অ্যাডিশনাল আইজি বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে আরও দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।

 

#ক্রিয়েটিভ নিউজ২৪/ফাহাদ