

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাবেক তিন নং ওয়ার্ডের সাধুহাটি বাজারে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সাধুহাটি বাজারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ:সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়ার্দার, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন বাবর ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বকুল বিশ্বাস, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চুন্নু।
উক্ত মতবিনিময় সভায় মন্ত্রী জনাব মোঃ আসাদুর জামান বলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে বলেছেন।তিনি আরও বলেন প্রতি বছর ইদের সময় অশান্ত হয়ে উঠতো শৈলকুপা। কিন্তু আমরা হিংসার রাজনীতি বাদ দিয়ে সহনশীল রাজনীতির দিকে ধাবিত হচ্ছি। এলাকায় শান্তি বজায় রাখার জন্য তিনি স্থানীয় নেতাদের ধন্যবাদ জানান। এছাড়া তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এলাকার উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ধাপে ধাপে এলাকার স্কুল কলেজ, মসজিদ, মন্দির, কবরস্থান ও রাস্তাঘাটের উন্নয়ন করা হবে।
