• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম


সাধুহাটিতে ইসলামিক মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আপডেট টাইম: July 25, 2026 6:39 pm




রিপন মিয়া, মৌলভীবাজার: 

মৌলভীবাজারের সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমির উদ্যোগে ‘ইসলামিক মেধা প্রতিযোগিতা-২০২৬’-এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বর্ণাঢ্য আয়োজনে একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা সুপারভাইজার মো. আলা উদ্দিন। একাডেমির প্রধান শিক্ষক এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও পরীক্ষকের দায়িত্ব পালন করেন শিক্ষক শাহীন ইকবাল।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মো. হারিছ মিয়া ও হাফেজ লুৎফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, আহসান উদ্দিন, সুপার সৈয়দ মশাহিদ আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা এম. তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র- এই দুই বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জুনিয়র বিভাগে প্রথম হয় পশ্চিম সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরিফুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করে সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমির নূরিয়া জান্নাত, তৃতীয় গাজী লামিয়া মিনহা কারিমা, চতুর্থ ফারহা আক্তার এবং পঞ্চম হয় পূর্ব সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুজাইফা রহমান।

সিনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে আল আরাফাহ কেজি স্কুলের রোমান আহমদ। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে খোলাফায়ে রাশেদীনের মাহিদা আক্তার ও আব্দুল মালেক। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমির সাইফ আবদুল্লাহ ও নাদিয়া আক্তার।

অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা। তাঁরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।