

ঢাবির এক সময়ের মেধাবী শিক্ষার্থী আজ শিক্ষা ক্যাডারে গর্বিত শিক্ষক পার্থ প্রতিম চক্রবর্তী, শরিফুর রহমান ও বেসরকারি কলেজের গিয়াস উদ্দিন। সম্প্রতি এই তিন পন্ডিত কর্মক্ষেত্রে আলো ছড়িয়ে পেয়েছেন পদোন্নতি। তাঁদের মধ্যে দু’জন অধ্যাপক ও অপরজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পদায়ন হয়েছেন। এ উপলক্ষে তাঁদের সম্মানে ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার জেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বদিক পত্রিকা অফিসে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার এর সভাপতি প্রফেসর মো. সেলিম। মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এ সংবর্ধিত সদ্য পদোন্নতি প্রাপ্ত মৌলভীবাজার সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর শরিফুর রহমান, সরকারি মহিলা

কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর পার্থ প্রতিম চক্রবর্তী, কুলাউড়ার ইয়াকুব তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন, ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক তারিকুজ্জামান ভ‚ইয়া, রবিউল ইসলাম, রাজনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক শিপন মিয়া। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার এর সদস্য প্রভাষক আপেল, এহসানা রহমান, অমিতাভ দেব রায়, সাংবাদিক ওমর ফারুক নাইমসহ অনেকে।
উল্লেখ্য, সংবর্ধিত তিন ব্যক্তিত্ব ডিইউ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার কমিটিরু গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।
