• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২০ পিএম


শেরপুরে মদসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ

আপডেট টাইম: October 1, 2026 5:00 pm



মোঃ ফাহাদ আহমদ: 

মৌলভীবাজারের শেরপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা-মেট্রো-ট-১১-২০১৭ নম্বরের ট্রাকটি থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় ট্রাক থেকে মদের বোতল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরার রমণপুর গ্রামের মো. হৃদয় হাসান (৩৬) ও ইটাগাছা গ্রামের মো. জাহিদুল ইসলাম (৩০)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও ট্রাকসহ তাঁদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।