• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম


চালকদের প্রশিক্ষণ দিল নিসচা, সনদ পেলেন অংশগ্রহণকারীরা

আপডেট টাইম: October 18, 2026 12:16 am



ডেস্ক রিপোর্ট:

সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কিশোরগঞ্জের ভৈরবে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। শনিবার (১৭ অক্টোবর) নিসচার ভৈরব উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ নেওয়া চালকদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক এবং নিসচার কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া পরিবহন চালকদের মধ্যে সনদ বিতরণ করেন। এ ছাড়া রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।