• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ এএম


এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফল, পুলিশ কল্যাণ ট্রাস্টের পুরস্কার পেল সিনথিয়া

আপডেট টাইম: October 27, 2026 4:08 pm



ক্রিয়েটিভ নিউজ২৪ ডেস্ক: 

এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছে নুসরাত জাহান সিনথিয়া। সোমবার (২৬ অক্টোবর) সিলেটে হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার তুলে দেন রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

সিনথিয়া সিলেট রিজিয়নে কর্মরত উপপরিদর্শক (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির কার্যক্রম পর্যালোচনা এবং শৃঙ্খলা ও পেশাদারত্ব বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এতে সিলেট হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।