• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম


মৌলভীবাজার থেকে সাবেক এমপি দম্পতিকে গ্রেফতার করেছে র‍্যাব 

আপডেট টাইম: September 30, 2024 2:43 pm




সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার বাসা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে।

সূত্র যায়, সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী লাবু কয়েক দিন যাবত গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিলেন। এই দম্পতির পরিকল্পনা ছিল মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যাওয়া।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের কে পরবর্তীতে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব।