• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম


প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরুজ আহমদ মারা গিয়েছেন

আপডেট টাইম: October 17, 2024 11:36 pm




প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ ফিরুজ আহমদ মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে বৃটেনের কার্ডিফ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন৷

বিষয়টি নিশ্চিত করেছেন- মৃতের ভাগিনা মৌলভীবাজার সদরের শতবর্ষী বিদ্যাপীঠ আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান।

জানা যায়- মরহুম মোহাম্মদ ফিরুজ আহমদ মৌলভীবাজার সদরের কচুয়া গ্রামের কৃতি সন্তান। তিনি বৃটেনের কার্ডিফে বসবাসকারী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় জাতীয় পরিষদের সদস্য এবং মুক্তিযুদ্ধের সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব।

এ ছাড়াও তিনি- মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্টাতা ও প্রতিষ্টাতাকালীন সভাপতি, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ওয়েলস আওয়ামীলীগের প্রতিষ্টাতা সভাপতি ছিলেন।

অন্যান্যের মাধ্যে তিনি- যুক্তরাজ্য ৭১ এর একশ্যন কমিটির ওয়েলসের সাধারন সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস এর চেয়ারপার্সন এ দায়িত্ব পালন করেছেন।