• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম


সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেফতার

আপডেট টাইম: October 30, 2024 12:51 pm




বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় মৌলভীবাজার-৪ আসনের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার(২৯ অক্টোবর)রাত পৈানে বারটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে  নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গনমাধ্যমকে বলেন,বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হবে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

আব্দস শহীদের নামে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতেও মারামারি,লুটপাটের দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলর অভিযোগে আরেকটি মামলায় তিনি প্রধান আসামী।