

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ১ দিনের কর্মশালা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়।
শনিবার (২নভেম্বর) সকাল ৯টায় মহসিন অডিটোরিয়ামে বিভাগীয় উপপরিচালকের আয়োজনে এই সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ১দিনের কর্মনাশার আয়োজন করা হয়।
কর্মশালায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার সহ উপজেলা পর্যায়ের শিক্ষক ও সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের প্রাথমিক উপপরিচালক মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। তিনি শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন। স্কুলে শিক্ষার্থী ও শিক্ষকদের শতভাগ উপস্থিতি থাকতে হবে। এছাড়াও তিনি বলেন কোনো শিক্ষক স্কুল ফাঁকি দিলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক জনাবা শাহীনুর শাহীন খান।
