• ঢাকা
  •    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পিএম


অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম: December 21, 2025 6:18 pm



নবীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া কৃষি জমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত কবুধবার (১৭ ডিসেম্বর) পরিচালিত মোবাইল কোর্টে দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাও গ্রামের আশিকুর রহমান (পিতা- আরব আলী মিয়া, সাং- রাংগাহাটি, খাগাউড়া) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো প্রকার সরকারি অনুমতি ব্যতীত কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে জমির স্বাভাবিক শ্রেণি পরিবর্তন করায় পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।