• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম


আজমিরীগঞ্জে দুর্গাপূজায় উৎকোচ গ্রহণ করলে ব্যবস্থা

আপডেট টাইম: September 29, 2024 2:48 pm




আজমিরীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ৩৩টি পূজা মন্ডপে প্রায় ২০৬জন আনসার ভিডিপির সদস্য দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন। উপজেলার ৩৮জন দলনেতা-দলনেত্রী ও কমান্ডারের অধীনে কাজ করবেন প্রায় ২০৬জন আনসার ভিডিপির সদস্যরা। তবে সদস্যদের পূজা মন্ডপে কাজ পাইয়ে দেওয়ার কারণে দলনেতা কর্তৃক কোন উৎকোচ গ্রহণ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত)কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য।

তিঁনি বলেন, অনেক সময় আমাদের অগোচরে আনসার সদস্যদের কাছ থেকে ডিউটি পাইয়ে দেয়ার কথা বলে উৎকোচ আদায় করে থাকেন কিছু দলনেতা যা আমরা নিজেরাও জানি না। দলনেতাদের এমন লোভনীয় কাজের ফলে আমাদের পুরো ডিপার্টমেন্টের দুর্নাম হয়। এবছর আমরা এমন কোন নিন্দনীয় ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা গ্রহণ করেছি।

রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে ৩৮জন দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারের উপস্থিতিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ধ্রুব ভট্টাচার্য। অনুষ্ঠানে উপস্থিত দলনেতাদের উদ্যেশ্যে তিঁনি বলেন কোন দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডার কর্তৃক কোন আনসার সদস্যদের কাছ থেকে টাকা খাওয়ার কোন অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।