

আজমিরীগঞ্জে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঐ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো- আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় এলাকার হাবিব উল্লাহর ছেলে আনোয়ার মিয়া।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে- আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,বি,এম মাঈদুল হাছান জানান- আজমিরীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর -৯০/১২ আজমিরীগঞ্জ এর আসামী আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শেষে গ্রেফতারকৃত আসামীকে যথাসময়ে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
