• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম


আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তৌফিক বক্স গ্রেফতার

আপডেট টাইম: October 15, 2024 6:05 pm




আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তৌফিক বক্স গ্রেফতার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এসএমপি সিলেট কোতয়ালী থানার মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগর আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কোতয়ালী থানার মৃত তসলিম বক্সের পুত্র তৌফিক বক্স লিপন (৫০)।

র‌্যাব সূত্রে জানা গিয়েছে- গত ২৩ আগষ্টে নাশকতা মামলা (দক্ষিণ সুরমা থানার এফআইআর নং-০৫/১৩৮, ধারা: ১৪৩ /১৪৭/১৪৯/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) এর পলাতক আসামী ছিলেন তৌফিক বক্স।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।  প্রেরক  বুলবুল আহমেদ  নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি