

মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঢাকা-সিলেট মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
রোববার (৮ মার্চ) বিকেলে সরাইল উপজেলার পূর্বকুট্টাপাড়া এলাকায় খাঁটিহাতা হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
সভায় ঈদযাত্রায় যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা কমানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ১০৮ কেজি গাঁজা উদ্ধার অভিযানে অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। পরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেন অতিথিরা।
