• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম


এতিমদের নিয়ে আউশকান্দি ইউপি ছাত্রদলের ইফতার

আপডেট টাইম: March 24, 2025 1:03 am




নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শতাধিক ছিন্নমূল মানুষ ও এতিমদের নিয়ে ব্যাতিক্রমী ইফতারের আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার (২৩ মার্চ) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঐ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন- সম্পাদক সালেহ আহমদ পলাশ ও সাংগঠনিক সম্পাদক শাহ সুলতান আহমেদের যৌথ পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা সাজু মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রকি পারভেজ, ইউনিয়ন ছাত্রদল এর সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা নোমান আহমেদ, জাকির আহমেদ, রেজাউর রহমান,কামরানুল হক নাঈম আহমেদ, তোফায়েল আহমেদ, শাহীন আহমেদ,শিমুল আহমেদ, রেজোয়ান আহমেদ প্রমুখ।