• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম


ওসমানীনগরে কৃতি শিক্ষার্থী তাহমিদ মানসুর সংবর্ধিত

আপডেট টাইম: August 9, 2026 9:05 pm




ওসমানীনগর প্রতিনিধি :

থানাগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত তাহমিদ মানসুর বিদ্যালয় কর্তৃক সংবর্ধিত হয়েছে।

রবিবার (০৯ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের মাল্টিমিডিয়া হলরুমে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এবং নবগঠিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিক, রোটারিয়ান কাজী মঈনুল ইসলাম হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিক ও সমাজসেবক ডা. এমদাদুল হক চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, সাবেক মেম্বার মকবুল আলী, গোলাম মোস্তফা শিকদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী শাহানারা ইয়াসমীন বীনা, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক বিলকিছ আক্তার, ছনর মিয়া, সাবেক মেম্বার কাজী তুহেল, আব্দুল মজিদ, কাজী মিছবাহ, অভিভাবক কমিটির সভাপতি আহাদ আলী হানু, সুরুজ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম আহমদ, পলাশ আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী সবুজ মিয়া, শিক্ষক ও লেখক আজাদ মিয়া, শিক্ষক ফয়জুল ইসলাম,

শিক্ষক সুলেমান আহমদ, শিক্ষক রাহিমা বেগম, শিক্ষক জোসনা বেগম, শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক লিজা বেগম চৌধুরী, শিক্ষক নাজমা বেগম, শিক্ষক মাজেদা আক্তার জান্নাত, শিক্ষক শামীমা নাসরীন চৌধুরী, সিলেট জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-২০২৬ রাশেদ আলী, শিক্ষক ইউসুফ আলী, সিলেট বিভাগ শ্রেষ্ঠ শিক্ষক-২০১২ আমিনুল ইসলাম সফর, শিক্ষক ফাহিমা বেগম, শিক্ষক সমীরণ দাস, অভিভাবক সদস্য কল্পনা বেগম, সদস্য সুরমা বেগম, কাজী মধু মিয়া, কয়েস আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে তাহমিদ মানসুরকে সংবর্ধনা স্মারক প্রদানের পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে বই, জামা, নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য, তাহমিদ মানসুর প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জনের পাশাপাশি ওসমানীনগর উপজেলার খাদিমপুরের ঐতিহ্যবাহী ‘অগ্নিবীণা মেধা বৃত্তি-২০২৫’ এবং উপজেলার গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডারগার্টেন আয়োজিত ‘রাবেয়া চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট মেধা বৃত্তি-২০২৫’ও অর্জন করে।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন খয়রাবাদ-বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল আহাদ।