

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পরিষদের সভা কক্ষে ঐ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী সহ নানাবিধ বিষয়াদি তুলে ধরা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- গ্রাম আদালতের মৌলভীবাজার সদর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নৌসাদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোজাক্কির হোসেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলে সদস্য শেখ মশিন মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদ আহমেদ, প্যানেল চেয়ারম্যান আলিমা বেগম, ইউপি সদস্য সেলিম মিয়া, ইউপি সদস্য গোলাম রব্বানী,
ইউপি সদস্য আবু সুফিয়ান, ইউপি সদস্য মিলন মিয়া, ইউপি সদস্য শাহেদা বেগম, ইউপি সদস্য রীনা বেগম, ইউপি মসজিদের ইমাম সুয়াইবুর রহমান, ফতেপুর সরকারী প্রাথনিক বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তার, উদ্যোক্তা ফয়েজ উদ্দিন সামছু, টুনু চৌধুরী, শিপন মিয়া, শাহজান মিয়, পিংকি সূত্রধর, ইউপি স্বেচ্ছাসেবক দলনেতা শাহদ আলী প্রমুখ।
