• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ এএম


খলিলপুরে জামায়াতের জনশক্তি সমাবেশ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট টাইম: October 9, 2026 8:26 pm



নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এলাকার উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব সরকার বাজারের আল-মাহবুব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খলিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আশরাফ মিয়ার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শেখ আবু মুছা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-  মৌলভীবাজার জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শেখ আবদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাঈল আলী।

বক্তারা বলেন, এলাকার মানুষের কল্যাণ, উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এছাড়াও সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।