

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রেজিনা নাসের। তিনি মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের সহধর্মিণী। আজ সকালে পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, খলিলপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমেদ।
এ ছাড়া ইউনিয়ন বিএনপির সদস্য রুহিন মিয়া ও আমিনুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া, খলিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হামিদ পিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সদস্যসচিব মোফাদ আহমেদ মুরাদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ধর্মীয় উৎসবের পরিবেশ ও পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দিয়ে আয়োজকেরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
