• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৪ এএম


গোরারাই বাজারে বিএনপির মিলাদ মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

আপডেট টাইম: January 3, 2026 6:37 pm



মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মৌলভীবাজারের গোরারাই বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে স্থানীয় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী আংগুর, শিক্ষক নেতা শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন- গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ, মাওলানা দুরুদ মিয়া, হাফেজ আব্দুল আমীন, জিলাদ মিয়া, ছুলু মিয়া, লুৎফুর রহমান ও সাহেদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ।

আয়োজকরা জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্যের প্রত্যাশায় এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।