• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম


জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে ড্যাব’র শীতবস্ত্র বিতরণ

আপডেট টাইম: January 19, 2025 7:53 pm




শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জামালপুর জেলা শাখার উদ্যোগে ১৯ জানুয়ারি রবিবার বেলা ৩টায় জামালপুর (নতুন) হাইস্কুল মোড়ে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ড্যাব জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. আহমদ আলী আকন্দ এর সভাপতিত্বে ও ড্যাবের সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনির সঞ্চালনায় প্ররধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আবু আহমদ শাফি, উপ পরিচালক (হাসপাতাল-১) ডিজি স্বাস্হ্য ( মহাখালী, ঢাকা)।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডা. তারিকুল ইসলাম, ডা.এম আর সিদ্দিক,(ডেন্টাল) সহকারী অধ্যাপক জামালপুর মেডিকেল কলেজ, ডা. হারুণ অর রশীদ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) জামালপুর মেডিকেল কলেজ, ডা. জাহাঙ্গীর আলম,(ইএনটি) ডা.মো. সাইফুল আমীন, সহযোগী অধ্যাপক, ডা. এ,এ,এম আবু তাহের, ক্যানসার বিশেষজ্ঞ ও ইউ এইচ এন্ড এফপিও ইসলামপুরসহ আরও অনেকে।

উল্লেখ্য, শীতবস্ত্র বিতরণ ছাড়াও সকাল ১০টা জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ড্যাবের উদ্যোগে এক মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও পরে বেলা ১২টায় জামালপুর (নতুন) হাইস্কুল মোড়ে জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।