

রিপন মিয়া, মৌলভীবাজার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জনসভাকে ঘিরে মৌলভীবাজারে প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে রবিবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতারা জনসভার মঞ্চ, জনসমাগম, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মতিন বকস, খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, ২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি, জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের এই জনসভা মৌলভীবাজারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনসভাকে সফল করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলে জানান তারা।
