• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


দলীয় নীতি ভঙ্গ: মৌলভীবাজার ও নবীগঞ্জের দুই বিএনপি নেতা পদ হারালেন

আপডেট টাইম: August 22, 2025 9:01 pm



দলীয় নীতি ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এ তথ্যসূত্র বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তাদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।