• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম


দুই দশকের আলোর যাত্রা: বাজরাকোনা হাফিজিয়া মাদ্রাসার গৌরবময় পথচলা

আপডেট টাইম: October 26, 2025 12:08 am



ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রচারক প্রতিষ্ঠান বাজরাকোনা শাহ মঈন উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা উদযাপন করেছে প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পাগড়ি বিতরণ, আলোচনা সভা ও “তোহ্ফাতুল হুফ্ফাজ” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. সেলিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজজুল আলী, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আলম, মৌলভীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজরাকোনা শাহ মঈন উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি ধর্মীয় জ্ঞানচর্চা, মানবিকতা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তাঁরা মাদ্রাসার দুই দশকের শিক্ষা ও সামাজিক অবদান তুলে ধরে ইসলামী শিক্ষার প্রসারে এর ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সফল হাফিজদের পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। এছাড়াও মাহিনূর রহমান নামে এক মেধাবী ছাত্র ৫ মাসে কোরআন হিফজ সম্পন্ন করায় তাঁকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের উপস্থিতিতে মাদ্রাসা কর্তৃপক্ষ বিশেষ সম্মাননা জানান। পরে “তোহ্ফাতুল হুফ্ফাজ” গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উল্লেখ্য, দুই দশকের নিরবচ্ছিন্ন শিক্ষাযাত্রায় শাহ মঈন উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা মৌলভীবাজারে ইসলামী শিক্ষার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।