• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম


দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল

আপডেট টাইম: October 16, 2025 11:01 am



২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে—যা গত বছরের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

আজ (বুধবার) রাজধানীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, আর ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টি।
এই উদ্বেগজনক প্রবণতা নিয়ে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও পরীক্ষার প্রস্তুতি প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।

বোর্ড চেয়ারম্যান আরও বলেন, “আমরা ফেল করা প্রতিষ্ঠানগুলোর কারণ অনুসন্ধানে কাজ করছি। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণের দিকেও নজর দেওয়া হবে।”

👉 উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় গত আগস্টে, আর আজ ফলাফল প্রকাশিত হয়।