• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৮ এএম


নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সালাম, সম্পাদক ছনি

আপডেট টাইম: December 25, 2024 11:13 pm




উৎসবমূখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার এম এ বাছিত পেয়েছেন ২০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক খবর বাংলাদেশের নবীগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি পদে ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাশ পেয়েছেন ১৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী। অর্থ সম্পাদক পদে ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদের নবীগঞ্জ প্রতিনিধি শাহ সুলতান আহমদ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক তরফ বার্তার নবীগঞ্জ প্রতিনিধি আবু তালেব পেয়েছেন ১৯ ভোট।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আনোয়ার হোসেন মিঠু, কিবরিয়া চৌধুরী, অলিউর রহমান অলি, মোঃ আলমগীর মিয়া, আশাহীদ আলী আশা, মোঃ সরওয়ার শিকদার, মোঃ রাকিল হোসেন, এস আর চৌধুরী সেলিম।

উল্লেখ্য, নবীগঞ্জ শহরস্থ জেলা পরিষদের নবীগঞ্জ ডাকবাংলো কার্যালয়ে দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

এতে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার রাসেল চৌধুরী ও এম এ আহমদ আজাদ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেস-ক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।