• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম


নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ

আপডেট টাইম: September 30, 2025 8:54 pm



নিখোঁজের তিন দিন পর নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুরে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবিদুর রহমান (৩৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

আবিদুর রহমান পৌরসভার আনমনু গ্রামের মৃত মাতাব আলীর ছেলে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পুকুরে ফেলা হয়েছে।

তবে পুলিশের প্রাথমিক ধারণা- আবিদুর পানিতে ডুবে মারা গেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।