

নবীগঞ্জে পানিতে ডুবে চারমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১অক্টোবর) সকাল ৮টার দিকে ঐ ঘটনাটি ঘটেছে।
মৃত ঐ শিশুটি হলো- নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়াভাঙ্গর ইউনিয়নের ইমামবাড়ি বাজারের চরগাঁও গ্রামের মো: আওলাদ মিয়ার শিশু কন্যা মোছাঃ তাহমিদা আক্তার মিম।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, চারমাস বয়সী মোছাঃ তাহমিদা আক্তার মিম ঘরে খেলাধুলা করছিলো। একপর্যায়ে মিমকে না দেখে তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে। পরবর্তীতে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পানিতে ডুবে শিশুর মৃতের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামাল হোসেন জানান- খবর পেয়ে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল হবিগঞ্জে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখন পযর্ন্ত কারো নিকট থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
