• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম


নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১

আপডেট টাইম: November 7, 2024 6:35 pm




নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল হামিদ (৪০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো- নবীগঞ্জ উপজেলা কুর্শা (কুড়িগাও) গ্রামের মৃত দরুছ উল্লাহ পুত্র আব্দুল হামিদ।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় গোপলাবাজার পুলিশ ফাঁড়ির এসআই স্বাধীন তালুকদার নেতৃত্ব গতকাল রাতে গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সিআর মামলা নং-২৮২/২৪ পরোয়ানা ভুক্ত পলাতক আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কালাম হোসেন পিপিএম। তিনি বলেন,গ্রেফতারকৃত পলাতক আসামি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।