• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


পবিত্র শবে মেরাজ আজ

আপডেট টাইম: January 16, 2026 10:43 am




আজ পবিত্র শবে মেরাজ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের
মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
হিজরি রজব মাসের ২৬ তারিখের এই রজনীতে ইসলামের শেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) মহান
আল্লাহর বিশেষ মেহমান হিসেবে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন এবং আল্লাহর দিদার লাভ করেছিলেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, এই অলৌকিক ভ্রমণের মাধ্যমে উম্মতে মোহাম্মদির জন্য ইসলামের অন্যতম
প্রধান স্তম্ভ ‘পাঁচ ওয়াক্ত নামাজ’ উপহার হিসেবে নিয়ে এসেছিলেন বিশ্বনবী।
পবিত্র কোরআনে এই বিস্ময়কর ঘটনাকে ‘ইসরা’ (নৈশ ভ্রমণ) এবং ‘মিরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ
করা হয়েছে। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হুকুমে এটি ছিল এক বরকতময় ও সার্বভৌম নিদর্শন।
উম্মতে মোহাম্মদির কাছে এ রাতটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।
মহিমান্বিত এই রজনীতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত জেগে নফল
নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ দোয়ার মাধ্যমে অতিবাহিত
করবেন। অনেকে এই উপলক্ষে আজ এবং আগামীকাল নফল রোজা পালন করে থাকেন।