• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম


পহেলা বৈশাখে শেরপুর হাইওয়ে থানায় পান্তা-ইলিশে নতুন বছরের আহ্বান

আপডেট টাইম: April 14, 2026 10:52 am




মোঃ ফাহাদ আহমদ, নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন শেরপুর হাইওয়ে থানা। পহেলা বৈশাখের সকালে থানার প্রাঙ্গণে পান্তাভাত ও ইলিশের ঐতিহ্যবাহী আপ্যায়নের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন পুলিশ সদস্য ও স্থানীয়রা।

আজ (১৪ এপ্রিল) সকালে শেরপুর হাইওয়ে থানা ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে এক ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মব্যস্ততার মাঝেও বাংলা সংস্কৃতির সঙ্গে সংযোগ রাখতে পুলিশ সদস্যদের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপস্থিতদের মধ্যে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেরপুর হাইওয়ে থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিছুর রহমান। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত থাকার একটি অনন্য উপলক্ষ। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সংস্কৃতির চর্চা আরও জোরদার করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানা জামে মসজিদের সেক্রেটারি মোঃ এহিয়া মিয়া, মসজিদ কমিটির দায়িত্বশীল মোঃ ফজলুল হক, সাংবাদিক রিপন মিয়া এবং থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

আয়োজনে অংশগ্রহণকারীরা জানান, দায়িত্বের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ কর্মস্থলে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে, যা সেবার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।

নতুন বছরের প্রথম প্রহরে পান্তা-ইলিশের স্বাদ আর সহকর্মীদের সঙ্গে মিলিত আনন্দ- সব মিলিয়ে শেরপুর হাইওয়ে থানায় ছিল এক ভিন্নধর্মী বৈশাখী আবহ।