• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০৫ এএম


প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন তারেক রহমান

আপডেট টাইম: January 15, 2026 2:05 pm




ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র অনুযায়ী, বিকেলে যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার বাসভবনেই এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।