• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ এএম


বিজ্ঞান বিতর্কে জেলার সেরা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

আপডেট টাইম: October 1, 2026 6:24 pm




নিজস্ব প্রতিবেদক:

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ান হয়েছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা হয়েছে চ্যাম্পিয়ান দলের মো. সাইফুল ইসলাম। রানারআপ হয়েছে দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ।

এবারে জেলাসদরসহ ৪টি উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ শমশেরনগর, দি বাডস রেসিডেন্সিয়্যাল স্কুল এন্ড কলেজ শ্রীমঙ্গল, ভিক্টোরিয়া হাই স্কুল শ্রীমঙ্গল, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, রাজনগর আইডিয়েল হাই স্কুল।

জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর বিতর্ক উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তোফাজ্জল আলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দেশ-বিদেশে খ্যাতনামা জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী। এরপর তিনি চ্যাম্পিয়ান ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বক্তব্য দেন শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, হাওর রক্ষা আন্দোলনের নেতা খছরু চৌধুরী প্রমুখ।

মডারেটর ছিলেন প্রফেসর পার্থ প্রতীম চক্রবর্তী। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক (বাংলা) রেজাউল করিম, সহকারী অধ্যাপক (প্রাণি বিজ্ঞান) আমেনা বেগম, প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান) মঈন বখত আনসারী ও বিজ্ঞানলেখক কবি মহিদুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল এর জেলা প্রতিনিধি নূরুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি কবি ইয়াসীন সেলিম ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ জুনেদ। স্কোর বোর্ড ও টাইমডেস্কে দায়িত্ব পালন করেন সুহৃদ জেলা কমিটির সানজিদা তাজনীন ইকরা, গুলশান আক্তার, জান্নাত আরা মুনা, রোখসানা আক্তার।

বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতায় ছিলেন সুহৃদ সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ বর্মণ, রোনালদো ধর, কলেজ কমিটির সভাপতি শাওন কুমার কানু, সুহৃদ আব্দুস সামাদ আজাদ, রণজিৎ দত্ত জনি, মাইশা মোস্তফা, নাদিয়া আক্তার প্রমুখ।