• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম


মাধবপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপডেট টাইম: January 21, 2025 12:52 pm




বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, সাবেক মেয়র হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, যুগ্ম- আহ্বায়ক কবির খান চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়া প্রমূখ। প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন,শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ গঠনে অতুলনীয় ভুমিকা রেখেছেন।দেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্টপতির নাম লেখা রয়েছে।কিন্তু বিগত আওয়ামীলীগ সরকার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছিল।

জনরোষ এখন তারা দেশ থেকে বিতাড়িত। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল।দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হবে জাতির জন্য মঙ্গল।কারন পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।বিগত ১৭ বছর দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।এখন মানুষ ভোট দিতে মুখিয়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে দেশে লাখো কোটি জনতা অপেক্ষা করছেন।

আলোচনার সভার শহীদ রাষ্টপতি ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।