• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম


মুসলিম নগর ঐক্য পরিষদের উদ্যোগে বেহাল সড়ক মেরামত

আপডেট টাইম: October 19, 2024 8:21 pm




মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউপিধীন মুসলিম নগরে (ব্রাহ্মণগ্রাম) বন্যায় ক্ষতিগ্রস্ত বেহাল সড়কের মেরামত কাজ করেছে মুসলিম নগর ঐক্য পরিষদ” নামের একটি সামাজিক সংগঠন। শনিবার (১৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে ঐ মেরামত কাজের দৃশ্য দেখা যায়।

 

জানা যায়, গত কয়েকমাস আগে বন্যায় মুসলিম নগর (ব্রাহ্মণগ্রাম) এলাকার সড়কের ব্যপক ক্ষতিসাধন করে। ফলশ্রতিতে দীর্ঘদিন থেকে এলাকার সর্বসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছে। পরবর্তীতে ভোগান্তি লাঘব করতে- এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও সামাজিক সংগঠন “মুসলিম নগর ঐক্য পরিষদ” এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সড়কের মেরামত কাজ করা হয়।

এ ব্যাপারে মুসলিম নগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেজিম মিয়া বলেন- মুসলিম নগর ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সংগঠনটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের উদ্যোগে ও এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত মুসলিম নগর (ব্রাহ্মণগ্রাম) সড়কের সংস্কার কাজ করা হয়েছে।

 

তিনি এলাকাবোসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করে আরও বলেন-  সংগঠনটি মূলত এলাকার সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। আগামীতে যেনো এলাকার উন্নয়নে এলাকাবাসী সবাই আরও সু-দীর্ঘ  হাত বাড়িয়ে দেন এমনটাই প্রত্যাশা।

 

উল্লেখ্য, সড়কের মেরামত কাজে স্বেচ্ছাশ্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন- মুসলিম নগর ঐক্য পরিষদের সভাপতি দুদু মিয়া, সহ সভাপতি ফরহাদ হোসেন দিপু, হাফিজ মিয়া, কালাম মিয়া, মোফাদ আহমেদ মোরাদ, শামিম আহমদ, ক্যাশিয়ার ফয়ছল মিয়া, প্রমুখ।