• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম


মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান নিজ গ্রামে সংবর্ধিত

আপডেট টাইম: April 24, 2026 7:01 pm




বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান স্বীয় বাজরাকোনা গ্রামবাসীর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে । ২৪ এপ্রিল শুক্রবার বিকেলে সদর উপজেলার মনুমূখ ইউনিয়নের বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরুব্বী শওকাত আলী সুজন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান।

মুহিবুর রহমান দিপলু ও হেলাল আশরাফ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ ড. ফজলুল আলী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদশা, প্রফেসর মো. সেলিম, মাওলানা আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল,সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবর রহমান মজনু।

বক্তব্য রাখেন মনুমূখ ইউনিয়ন চেয়ারম্যান শাহ ইমরান সাজু, মনুমূখ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, আইনজীবি এইচএম মোস্তাক আহমেদ মম, পরিবার কল্যাণ কর্মকর্তা (অবঃ) আব্দুল মতিন সানু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ,সাবেক চেয়ারম্যান খালিছুর রহমান,জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ,

জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির,মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল মুমিন, মামুনুর রশিদ, বএনপি নেতা শেখ শাহব উদ্দিন ,আবুল হোসেন,যুবদল নেতা এম এ নিশাদ, সহ সভাপতি মাজহারুল ইসলাম রকি, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেজিম বকস।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি ও মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বাজরাকোনা গ্রামের কৃতি সন্তান প্রফেসর মোঃ সেলিম এবং শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ (নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হাওয়ায় সম্মাননা পেলেন বাজরাকোনা বায়তুল ফালাহ্ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওঃ আমিনুল ইসলাম চৌধুরী মউশিক ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইজাজুল ইসলাম ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন তাহসিন আহমদ।