• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পিএম


মৌলভীবাজার জেলা সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে  আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম: November 10, 2024 8:19 pm




মৌলভীবাজার জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার কেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, মেজর মোস্তফা আনোয়ারুল আজীজ,প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, জামায়াতের সাধারন সম্পাদক মোঃ ইয়ামির আলী, জেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ বিআরটি উপ পরিচালক হাবিবুর রহমান প্রমুখ ৷

জেলা আইনশৃঙ্খলা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) এর উদ্যোগে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।