• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম


মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন

আপডেট টাইম: July 30, 2025 2:54 pm



সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা।

জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।

অন্যদিকে, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান পুরস্কারপ্রাপ্ত দুই কর্মকর্তার হাতে সম্মাননা তুলে দেন।

এ সময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

সভায় মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এ অর্জন মৌলভীবাজার জেলা পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতিফলন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের এ অবদান ভবিষ্যতেও অনুপ্রেরণা হয়ে থাকবে।