• ঢাকা
  •    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম


মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট ও দুর্ভোগ

আপডেট টাইম: June 3, 2025 12:59 pm



মৌলভীবাজার থেকে শেরপুরের দিকে যাওয়ার পথে কাজিরবাজার নামক স্থানে ড্রেনেজ উন্নয়ন কাজের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে দুটি কালভার্ট নির্মাণাধীন রয়েছে। এই কাজের জন্য মহাসড়কের একটি অংশ অনেকদিন ধরে অর্ধ খোলা অবস্থায় পড়ে আছে, যার ফলে নিয়মিতভাবে যানজট ও দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে কোনো ধরনের হাইলাইট সিগনাল বা সতর্কতা চিহ্ন না থাকায় যানবাহন চালকদের জন্য এটি একটি ফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই এখানে ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া দীর্ঘ যানজটের কারণে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জরুরি প্রয়োজনে চলাচলকারী ব্যক্তিরা এই অবস্থার দ্রুত সমাধান চান।

স্থানীয়দের দাবী, যেহেতু এটি একটি ব্যস্ততম মহাসড়ক, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করে রাস্তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। একইসাথে নিরাপত্তা নিশ্চিত করতে উচিত প্রয়োজনীয় সিগনাল ও সাইনবোর্ড স্থাপন করা।