• ঢাকা
  •    রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ এএম


মৌলভীবাজারে ইটা সমাজকল্যাণ সংস্থার ফ্রি আই ক্যাম্প

আপডেট টাইম: November 9, 2024 7:04 pm




মৌলভীবাজারে সামাজিক সংগঠন ইটা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি আই ক্যাম্প পরিচালনা করা হয় সদর উপজেলার রায়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

শনিবার দিনব্যাপী আয়োজিত আই ক্যাম্পে তিনশ রোগীর মধ্যে ১৮০ জনকে চোখ পরীক্ষা করে ফ্রি ঔষধ প্রদান করা হয়। ৮০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। বাছাই করা অপর ৪০ জনকে ছানি অপারেশনের জন্য বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

ফ্রি আই ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইটা সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলমগীর হোসেন চৌধুরী। ওই সংগঠনের সাধারণ সম্পাদক আলী রাব্বী রতন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. এম এ আহাদ। বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সংগঠনের উপদেষ্টা মাওলানা গোলাম হোসেন, মাওলানা ফয়জুল ইসলাম, রেজাউল করিম খছরু, কাউয়াদীঘি হাওর আন্দোলনের সদস্যসচিব খছরু চৌধুরী, প্রবাসী রাজন আহমেদ রাজু, আবুল কালাম আবুল, জাতীয় ইমাম সমিতির সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান খান নবীন প্রমুখ।